ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার



আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৪৪টি স্কুল-কলেজসহ মোট ৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
চলতি বছর এ ইউনিটে ১ হাজার ৪১৬টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫১৬ জন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।