মেরামতের সময় বাসে আগুন, নিহত ১

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকার পুনম সিনেমা হলের সামনে একটি নষ্ট বাস মেরামতের সময় আগুন লেগে যায়। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার এএসআই জাকির হোসেন বলেন, “একটি বাসের ইঞ্জিন মেরামতের সময় তাতে আগুন লেগে যাওয়ায় ওই ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আমরা ধারণা করছি তিনি একজন মেকানিক।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।