নাটোরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া বাইপাস এলাকায় শুক্রবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কোন চলন্ত ট্রাক অথবা বাসের ছাদ থেকে পড়ে তিনি মারা গেছেন। তার পরনে লুঙ্গি ও গায়ে হলুদ রঙের জামা ছিল। পুলিশ মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ সামিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহের মাথায় ও হাতে রক্তাক্ত জখম ছিল।