সাতক্ষীরার আশাশুনিতে মানসিক যন্ত্রণা সইতে না পেরে রেখা দাশ (৪০) নামে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ঐ গ্রামের ভরত দাশের স্ত্রী।
রেখা দাশের স্বামী ভরত দাশ জানান, তার স্ত্রী দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। কয়েক বছর ধরে তার পেটে ব্যাথা, মেয়ের চাকুরির জন্য টাকা দিয়ে ফেরত না পাওয়া, সম্প্রতি ছেলের মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। শুক্রবার সকালে বাড়িতে কেউ না থাকায় তিনি ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।