বিরামপুরে এক যুবককে হত্যা করে রেললাইনে লাশ ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। লাইনে ফেলে দেয়া লাশ আবার ট্রেনে কেটে দ্বিখন্ডিত হয়ে যায়। শুক্রবার বেলা ১১টায় হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
জানা গেছে, উপজেলার জোতজয়রাম গ্রামের মাবুদ শাহার পুত্র মশফিকুর রহমানের (৩৫) সাথে ১০ বছর আগে বিরামপুর পৌর এলাকার মির্জাপুর গ্রামের মোফাজ্জল কসাইয়ের মেয়ের বিয়ে হয়। সম্প্রতি উভয় পরিবারের সাথে বিরোধ দেখা দেয়। বুধবার বিরামপুর দক্ষিণ রেলগেটের পাশে রেললাইনের উপর কাটা লাশ দেখে এই হত্যার জন্য উভয় পরিবার পরস্পরকে দোষারোপ করেছেন।
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল বলেন, মশফিকুরকে কেউ হত্যা করে লাশ রেললাইনে ফেলে গেছে এবং ভোরে ট্রেনে কেটে লাশটি দ্বিখ-িত হয়েছে। কাটাপড়া স্থানে রক্তের দাগ না থাকায় এই হত্যা নিয়ে রহস্য দানা বেঁধে উঠছে।