জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সীমান্ত চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং সীমান্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল. এসএম মনিরুজ্জান ও বিএসএফের পক্ষে ভারতের সীমাখালী ১৭৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ডিআইজি অনিল শর্ম্মা নেতৃত্ব প্রদান করেন। বৈঠকে গত বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী রাজু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।