পান খাইয়ে আড়াই লাখ টাকা লুটে নিলো অজ্ঞানপার্টি

জীবননগর উপজেলার শিয়ালমারী পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আড়াই লাখ টাকা খুইয়েছেন গরু ব্যবসায়ী হারেজ উদ্দিন (৪৮)। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফরিদপুর জেলার গরু ব্যবসায়ী হারেজ উদ্দিন বৃহস্পতিবার গরু কেনার জন্য সঙ্গীসহ জীবননগরের শিয়ালমারী পশুর হাটে আসেন। গরু কেনার একপর্যায়ে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে পান খাইয়ে অজ্ঞান করে আড়াই লাখ টাকা নিয়ে চম্পট দেয়।