ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় আটক ২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। আজ ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন তাদের গ্রেফতার করা হয়।
 
এরা হলেন, এফকেএম খালেদুর রহমান, মো. শুক্কুর আলী (নীরব), শ্রীক্রান্ত ভদ্র (শ্রীক্রান্ত), আবুল বাশার, মীর রেজওয়ান মাহমুদ তন্ময়, মোজাম্মেল হক লেলিন, মো. মনিরুল ইসলাম, মো. জামিল খান, মো. জোবায়ের আহমেদ, জসিম উদ্দিন, মো. সুমন মিয়া, কাজী শামীম হাবিব, অরিত্র সিনহা, নুরুজ্জামান, কাফির হাসান, রাশেদ শেখ, শুব্রত, সবুজ হাসান, আমানুল হক, শামীম শিকদার ও সংগীতা দাস। ব্লুটেথের মাধ্যমে প্রশ্নের উত্তর বিনিময়ের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
 
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, মোবাইল ডিভাইস ব্লুটুথের মাধ্যমে ওই ১৭ জন ভর্তি পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর সরবরাহ করছিল। গ্রেফতার এই ১৭ সদস্য পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর প্রদান করছিল বলে প্রমাণ পাওয়া গেছে।