ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়া থেকে নারীসহ ৪০ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ঢাকালীয়াপাড়ার একটি বাড়িতে গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল সংখ্যক সংগঠনের জিহাদি বই জব্দ করেছে পুলিশ। আটককৃতদের কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়ার পৌর জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর মিয়ার বাড়িতে বেশকিছু জামায়াতের নারী কর্মী নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত নেতা আব্দুস সবুর মিয়াসহ দুই পুরুষ ও ৩৮ নারী জামায়াত নেতা-কর্মীকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক বই, পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতদেরকে কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।