ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে সমন জারি করেছে মার্কিন ফেডারেল আদালত। যুক্তরাষ্ট্রে পা দিয়েই ‘গুজরাট দাঙ্গা থামাতে ব্যর্থতার’ ব্যাখ্যা দিতে সমনের মুখে পড়লেন তিনি। ২০০২ সালের ঐ দাঙ্গায় বেঁচে যাওয়া দুই ব্যক্তির পক্ষে মানবাধিকার সংস্থা আমেরিকান জাস্টিস সেন্টারের দায়ের করা এক সিভিল মামলায় এই সমন জারি করা হয়।খবর রয়টার্সের।
দাঙ্গা থামাতে ব্যর্থতার ব্যাখ্যা দিতে ২১ দিন সময় দেয়া হয়েছে তাকে। মদী ঐ ঘটনার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।
ঐ বছর ফেব্রুয়ারিতে গুজরাটের গোধরা এলাকায় অযোধ্যা থেকে ফেরা সবরমতি এক্সপ্রেস ট্রেনে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় ৫৮ জন হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবক নিহত হন। এর জের ধরে গুজরাটজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়লে প্রায় ১২শ’ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই মুসলামান।