শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 
 
                  
 
শেরপুরে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা-কুর্শা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বিল্লাল (৪০) ও বাবলু (৪৬)। আহত চালককে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গরু কেনার জন্য কিশোরগঞ্জ থেকে দুই ব্যবসায়ী পিকআপ ভ্যান যোগে শেরপুর আসার পথে এ দুর্ঘটনার শিকার হন। নিহত দুইজনের নিকট থেকে ৯৩ হাজার টাকা পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।