ইবোলায় প্রাণহানি ৩ হাজার ছাড়িয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 
 
পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাবে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ঐসব এলাকায় সাড়ে ছয় হাজার মানুষ আক্রান্ত। খবর: বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইবোলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার জনগণ। সেখানে এক হাজার ৮০০ মানুষ মারা গেছেন। 
ইবোলায় প্রাদুর্ভাবের বিষয়টিকে ‘বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কিছু গবেষণায় জানানো হয়েছে, নভেম্বরের মধ্যে ইবোলায় ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হতে পারেন।
ইবোলা ভাইরাস মোকাবেলায় ও জরুরি মেডিকেল সুবিধা স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র লাইবেরিয়ায় তিন হাজার সেনা পাঠাবে বলে জানিয়েছে।