রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় আরো পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গ্রেফতারকৃতদের মধ্যে কামাল এই খুনের প্রধান আসামি কালা বাবুর ঘনিষ্ঠ সহচর। বাকি চারজনের নাম এখনো জানা যায়নি।
র্যাব-৩ জানায়, শুক্রবার রাতে ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কামালসহ এ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা তিন খুনের ঘটনায় দায়ের করা মামলার আসামি।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট মগবাজারে সোনালীবাগে রেলওয়ের এক কাঠা জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে রানু বেগম, বিল্লাল ও মুন্না নিহত হন। এ ঘটনায় প্রধান আসামি কালা বাবু ডিবির সাথে বন্ধুকযুদ্ধে নিহত হন। এছাড়াও এ ঘটনায় র্যাব এবং ডিবি পুলিশ মোট আটজনকে গ্রেফতার করে।