বলিউড সুপার স্টার সালমান খান বন্যা কবলিত জম্মু এবং কাশ্মীরবাসীদের জন্য ৫০ লাখ রুপি দান করেছেন। খবর এনডিটিভির।
সামাজিক এমন দায়িত্বপালনে এটাই সালমানের প্রথম এগিয়ে আসা নয়। ‘বিয়িং হিউম্যান’ নামে সালমানের নিজস্ব এনজিও প্রতিষ্ঠানটিও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়েছে।
আগে ঋত্বিক রোশনসহ অন্যান্য প্রখ্যাত ব্যক্তি যেমন কুনাল কাপুর, শহীদ কাপুর এবং শ্রদ্ধা কাপুর আলাদাভাবে দুস্থদের মাঝে তাদের দানের হাতকে প্রসারিত করেছেন। সম্প্রতি জেলবন্দী বলিউড সুপার স্টার সঞ্জয় দত্ত বানভাসীদের জন্য তহবিল বাড়াতে বন্দীদের মাঝে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।