কৃষ্ণগহ্বরের কোন অস্তিত্ব নাই এবং বিগব্যাং থিওরি ভুল এমন দাবি তুলে এর স্বপক্ষে গাণিতিকি প্রমাণ তুলে ধরেছেন মার্কিন এক নারী বিজ্ঞানী। খবর ডেইলি মেইলের।
নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর বিজ্ঞানী লরা মেরছিনি-হটন গাণিতিক প্রমাণের মাধ্যমে বাস্তবিকভাবে কৃষ্ণগহ্বরের কোন অস্তিত্ব নাই বলে দাবি করেন। তিনি বলেন, তারকা (স্টার) ধসে পড়া এবং অদ্ভুত আকৃতির হওয়া অসম্ভব। আগে বিজ্ঞানীরা ভাবতেন সূর্যের চেয়ে বৃহৎকার নিজ অভিকর্ষে খসে পড়া তারকা মৃত রুপে কৃষ্ণগহ্বরে পরিণত হয়।
IMG0
দাবির স্বপক্ষে প্রমাণ যৎসামান্য:
বাস্তবিক কৃষ্ণগহ্বরের কোন অস্তিত্ব নাই এর গাণিতিক প্রমাণ রয়েছে। লরা মেরছিনি-হটনের দাবি তারকার ধসে যাওয়া এবং অদ্ভুত আকৃতির বিষয়টি অসম্ভব। এখন পর্যন্ত যে তথ্য-উপাথ্য পেয়েছেন তাতে তিনি হতাশ। আগে বিজ্ঞানীরা ভাবতেন সূর্যের চেয়ে বৃহৎকার নিজ অভিকর্ষে খসে পড়া তারকা মৃত রুপে কৃষ্ণগহ্বরে পরিণত হয়। এ পদ্ধতির সময় যেরকম বিকিরণ বিমুক্ত হয় তাকে হকিং বিকিরণ বলা হয়। কিন্তু নতুন গবেষণায় দাবি করা হয়, এ পদ্ধতিতে তারকা খুব বেশি ভর হারাতে পারে এবং কৃষ্ণগহ্বরের আকৃতি ধারণ করতে সক্ষম হয় না। যদি সত্যি হয়, বিগব্যাং অনুসরণ করে মহাবিশ্বের শুরুর অস্বাভাবিক থিওরি ভুল।