ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। শহরের প্রধান সড়কের শাজাহান প্লাজার অবস্থিত ব্যাংকে শুক্রবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। ব্যাংক থেকে প্রায় দুই কোটি টাকা চুরি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ব্যাংকের পূর্ব দিকের দেয়াল কেটে ব্যাংকে ঢোকে দুর্বৃত্তরা। তারা ভল্ট ভেঙে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরো জানায়, ব্র্যাক ব্যাংকের ঐ শাখার ব্যবস্থাপক ঘটনাস্থলে আসলে বিস্তারিত জানা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।