জামালপুরের পথে খালেদা জিয়া

 
 
টাঙ্গাইল থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বেলা ১২টার দিকে যমুনা রিসোর্ট থেকে তার গাড়িবহর  জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়।
জামালপুর জেলা স্কুল মাঠে বিকালে স্থানীয় ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া।
এর আগে জামালপুরে জনসভায় যোগ দিতে রাতে ঢাকা থেকে টাঙ্গাইলে আসেন খালেদা জিয়া। সেখানে যমুনা রিসোর্টে রাত যাপন করে আজ জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন।