চকবাজারে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে মোগলটলি খান মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুর দেড়টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ১৫ মিনিটের চেষ্টায় পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।