সাতক্ষীরা সীমান্তে নারীসহ আটক ০৯

 
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে নারীসহ নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার জিয়ানগর থানার লুৎফর রহমান, জসিম হাওলাদার, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সেলিম মোল্লা, ইয়াসমিন আক্তার, কাইয়ুম মোল্যা, আলমগীর হোসেন, সুমাইয়া খাতুন, ইয়াসমিন বেগম ও শামীম আহমেদ। 
৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভাতশালা বিওপি’র জেসিও নায়েব সুবেদার নুরুল আমিন জানান, সকালে কুলিয়া এলাকায় অভিযান চালানো তাদের আটক করা হয়। আটককৃতদের দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে।