নওয়াজের বক্তব্য প্রত্যাখ্যান ভারতের

কাশ্মীর নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বক্তব্য দেন। কিন্তু তার বক্ব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে ভারত। সাধারণ পরিষদের অধিবেশনে ‘জবাব দেওয়ার’ অধিকার প্রয়োগ করে ভারত গতকাল শনিবার বলেছে, নওয়াজ শরিফ অযাচিত মন্তব্য করেছেন।
গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে নওয়াজ বলেন, কাশ্মীর ইস্যুকে আড়াল করা যাবে না। আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানে কাজ করতে পাকিস্তান প্রস্তুত।
জাতিসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি অভিষেক সিং বলেন, ‘জম্মু-কাশ্মীরের মানুষ বিশ্বজনীনভাবে গৃহীত গণতান্ত্রিক নীতিমালার আলোকে শান্তিপূর্ণভাবে তাদের পছন্দ বেছে নিয়েছে। ...আমরা তাঁর (নওয়াজের) পুরো বক্তব্য প্রত্যাখ্যান করছি।’
ভারতের রাজনীতিকেরাও নওয়াজ শরিফের বক্তব্যের সমালোচনা করেছেন।