ইয়াবাসহ গ্রেপ্তার ৩

গতকাল চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উখিয়ার রাজাপালং এলাকার মো. মফিজ, চন্দনাইশের মো. আলী ও পটিয়ার মো. সেলিম। লোহাগাড়া থানার উপপরিদর্শক মো. সোলাইমান পাটোয়ারী জানান, আটক এ তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।