গাজীপুরে কারখানার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার মেঘা ইয়াং ড্রাইং কারখানার গুদামে রবিবার ভোর রাতে আগুন লেগেছে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাত সাড়ে তিনটার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে।
 
ফায়ার সার্ভিস হেডকোয়াটারের ডিউটি অফিসার জানান, সাভার, ইপিজেড, ধামরাই, হেডকোয়াটার, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ করছে।
 
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।