পবিত্র ঈদ-উল আযহা ও দুর্গাপূজা উপলক্ষে ট্রেনের তৃতীয় দিনের টিকিট বিক্রি চলছে। রবিবার বিক্রি হচ্ছে ৩ অক্টোবরের টিকিট।
সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। শনিবার মধ্যরাত থেকেই অনেক যাত্রী কাউন্টারের সামনে অপেক্ষা করছেন।
আজ সকাল থেকেই কমলাপুর স্টেশন লোকজনে পরিপূর্ণ হয়ে ওঠে। গত দুই দিনের তুলনায় এদিন যাত্রীর চাপ অনেক বেশি বলে মনে করছেন কমলাপুর স্টেশনে দায়িত্বরত রেলওয়ের কর্মকর্তারা।
কমলাপুর স্টেশনের কর্মকর্তারা জানান, ঢাকায় শুধু কমলাপুর স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ১৫টি কাউন্টার থেকে প্রতিদিন ১১ হাজার ৫০০ টিকিট বিক্রি করা হবে। ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ঐদিন বিক্রি হয় ১ অক্টোবরের টিকিট। শনিবার বিক্রি হয়েছে ২ অক্টোবরের টিকিট। মঙ্গল ও বুধবার বিক্রি করা হবে ৪ ও ৫ অক্টোবরের টিকিট।