মেক্সিকোর গোলযোগপূর্ণ গুয়েরেরো রাজ্যে একটি ফুটবল দলের বাসে বন্দুক হামলায় দুইজন খেলোয়াড় ও তাদের বাসের চালক নিহত হয়েছে। শনিবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর: এএফপির।
নগরীর জন নিরাপত্তা সচিব জানান, শুক্রবার আইগুয়ালা নগরীতে বাসটি পার্কিংয়ের জন্য জায়গা খোঁজার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসে বন্দুক হামলা চালায়।
এর আগে সরকারি কর্মকর্তারা এই হামলার ঘটনায় তিন খেলোয়াড় নিহত হওয়ার কথা জানান।
হামলায় দলের কোচ ও অপর নয় সদস্যও আহত হয়।