বিমান হামলার বিরুদ্ধে আল-নুসরার হুঁশিয়ারি

 
 
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার আরেক ইসলামি জঙ্গি সংগঠন আল-নুসরা ফ্রন্ট। তারা এই বিমান হামলাকে ‘ইসলামের বিরুদ্ধে যুদ্ধ’ বলে অভিহিত করেছে। খবর: বিবিসির।
শনিবার ইন্টারনেটে প্রকাশিত এক বিবৃতিতে আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত আল-নুসরা সারা বিশ্বের জিহাদিদের পশ্চিমা ও তাদের মিত্র আরব দেশগুলোয় হামলা চালানোর আহ্বান জানায়।
ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী আইএস জঙ্গিদের দমনে বিমান হামলা প্রসারিত করার পর আল-নুসরা এই ঘোষণা দিল।
শনিবার পেন্টাগন এক বিবৃতিতে জানায়, সিরিয়ার তুরস্ক সীমান্ত সংলগ্ন রাকা শহরে আইএস জঙ্গিদের স্থাপনায় হামলা চালিয়েছে।