ঘুমেও মস্তিষ্ক সক্রিয় !

ঘুমের সময়ও মানব মস্তিষ্ক সক্রিয় থাকে। সম্প্রতি ক্যামব্রিজ ও প্যারিসের একদল বিজ্ঞানী মানব মস্তিষ্কের ওপর এক গবেষণা চালিয়ে এ তথ্য পান। ‘কারেন্ট বায়োলজি’ নামে একটি নিবন্ধে গবেষণাটির ফলাফল প্রকাশ পেয়েছে। খবর বিবিসির। IMG0
 
গবেষণায় অংশগ্রহণকারীদের ওপর একটি শব্দ শনাক্তকরণ পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় কিছু শব্দের (প্রাণী ও বস্তর) শ্রেণীবিন্যাস করতে বলা হয়। আবার ঘুমন্ত অবস্থায়ও অংশগ্রহণকারীদের ওপর বিশেষ একটি যন্ত্র ব্যবহার করে একই পরীক্ষা চালানো হয়। এতে  জাগ্রত অবস্থার মতো ঘুমের সময়ও পরীক্ষায় অংশগ্রহণকারীরা শব্দগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে। IMG1
 
ঘুমন্ত অবস্থায় মস্তিষ্ককে কাজে লাগানোর পন্থার ওপর মনোনিবেশ করে বিজ্ঞানীরা ইতিমধ্যে ঘুমে সক্রিয় মস্তিষ্কের আচারিক দিকগুলো বিবেচনায় নিয়ে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন।