জাপানে অগ্ন্যুৎপাতে ৩০ জনের মৃত্যুর আশঙ্কা

 
 
জাপানে শনিবারের আকস্মিক অগ্নুৎপাতে ৩০ পরিব্রাজক মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে । অগ্নুৎপাতের পর মাউন্ট ওনটেকের চূড়ার কাছে প্রাণহীন দেহগুলো পাওয়া যায়। খবর:বিবিসির। 
অগ্ন্যুৎপাতের পর ঐ ত্রিশজনকে অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায়। এ সময় তাদের শ্বাস বন্ধ ছিল ও তাদের হৃদযন্ত্র সাড়া দিচ্ছিল না বলে জানায় দেশটির সংবাদমাধ্যম। তবে স্বাস্থ্য পরীক্ষার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে জাপান। অগ্ন্যুৎপাতে মাউন্ট ওনটেকের ঢালে ২৫০ জনের মতো মানুষ আটকা পড়ে। তবে তাদের বেশিরভাগই নিরাপদে নিচে নামতে সক্ষম হন।
 
IMG0
 
মাউন্ট ওনটেক আগ্নেয়গিরিটি রাজধানী টোকিও’র ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। শনিবার দুপুরে হঠাৎ করেই সেখান থেকে ছাই ও পাথর উদগীরণ হয়।
৫০ জনের মতো পরিব্রাজক সারারাত সেখানে অবস্থান করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।