সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে এক মা ও তার দুই মেয়ের শরীর। শনিবার গভীর রাতে উপজেলার ইসলামপুর বালসাবড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও উল্লাপাড়া থানা সূত্রে জানা গেছে, গ্রামের সাখাওয়াত হোসেনের বাড়িতে বেলাল হোসেন নামের ভূমিহীন এক ব্যক্তি তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা ভাঙা বেড়ার ওপর দিয়ে এসিড ছুড়লে ঘুমিতে থাকা বেলালের স্ত্রী অনুফা খাতুন (৪০) ও তার দুই মেয়ে বেলী (১২) ও জুলের (৪) শরীর ঝলসে যায়। সকালে তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলাল হোসেন বাড়ির মালিক সাখাওয়াত হোসেনের ছেলে মোল্লা ও একই গ্রামের কেরামত হোসেনকে আসামি করে কটি মামলা করেছেন।
বেলাল হোসেন অভিযোগ করেন, বেশ কিছু দিন ধরে সাখাওয়াতের সঙ্গে তার বিরোধ চলছিল। এই গোলযোগের জের ধরে সাখাওয়াতের ছেলে মোল্লা এসিড নিেেপর ঘটনা ঘটিয়েছে।
শাহজাদপুর পুলিশ সার্কেলের এএসপি জিল্লুর রহমান ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।