এশিয়ান গেমসকে সামনে রেখে শনিবার বিকেলে দক্ষিণ কোরিয়ার ইনচনে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রবিবার সকালে অনুশীলনও করেছে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বে পুরো দল।
IMG0
অনুশীলন শেষে এনামুল হক বিজয় সাংবাদিকদের বলেছেন, ‘স্বর্ণ ধরে রাখাটাই মূল লক্ষ্য। প্রত্যেকে যদি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারে তবে সেই লক্ষ্য পূরণ অসম্ভব কিছুই না। এটা আমাদের সামনে বড় একটি সুযোগ। গেমসে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো স্বর্ণ জিততে পারেনি। আশা করছি সকলের সেই আশা পূরণ করতে পারবো।’
চার বছর আগে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো অন্তর্ভূক্ত হয় ক্রিকেট। প্রথম আসরে অংশগ্রহণ করেই বাংলাদেশ পুরুষ দল স্বর্ণ ও মহিলা দল রৌপ্য জয় করে। এবারের গেমসে বাংলাদেশের মহিলা দল পাকিস্তানের কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক ধরে রাখে।