নারায়ণগঞ্জে সাত খুন: র‌্যাবের ডিজিকে তলব

 
 
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় সোমবার র‌্যাব মহা-পরিচালক মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে আদালতের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি। বেলা আড়াইটার দিকে সচিবালয় কমিটির প্রধান শাহজাহান আলী কক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়নগঞ্জের সাত খুনের ঘটনায় গত ৭ মে হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে গঠন করা হয় সাত সদস্যের তন্তদ কমিটি। তদন্ত কমিটি এ পর্যন্ত  ৩৫০  জনকে  জিজ্ঞাসাবাদ করেছে ।