জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ৮ %

 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের সামাজিক বিজ্ঞান (‘ডি’ ইউনিট) অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
 
ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাত্, পাশের হার শতকরা ৮.২ ভাগ। এর মধ্যে মানবিক বিভাগের ২ হাজার ২৯০, বিজ্ঞানের ১ হাজার ২৫৫ এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের ৮৭৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৫৪০ জন (মানবিক-৩৫৯, বিজ্ঞান-১২৫, বাণিজ্য ও অন্যান্য-৫৬টি) অনুষদভুক্ত বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন।
 
উলে­খ্য, গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়সহ একযোগে পঁয়ত্রিশটি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬৫ হাজার ৯৮৩ জন আবেদনকৃত পরীক্ষার্থীদের মধ্যে ৫৪ হাজার ৪৫৪ জন ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.jnu.ac.bd পাওয়া যাচ্ছে।