৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি

 
 
ব্যক্তিগত ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। এর মধ্যে ৩৫৯টি গোলই করেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে করেছেন ৪২টি গোল।
শনিবার লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে ২টি গোল পেয়েছেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার। ম্যাচে ৬-০ গোলের বড় জয় পেয়েছে কাতালানরা।
খেলা শেষে বার্সা কোচ লুইস এনরিক বলেন, ‘কোনো এক যাদুর কাঠির স্পর্শে মেসি যেন হঠাত্ করে আরো বেশি উজ্জীবিত হয়ে ওঠেছে। সে বেপরোয়াভাবে ফুটবলকে উপভোগ করতে শুরু করেছে।’