হাফিজের বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ



পাকিস্তান ক্রিকেটকে আরো একটি দু:সংবাদ শুনতে হলো। এবার মোহাম্মদ হাফিজের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে। ভারতে চলমান চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টে শনিবার রাতের ম্যাচে পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়ন লাহোর লায়ন্সের অধিনায়ক হাফিজের বোলিং এ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে। একই দিন রাতের ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণীর দল ডলফিনসের বোলার পেরেলান সুব্রায়ানের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করা হয়েছে।
সূত্র মতে হাফিজ এবং সুব্রায়ান উভয়ের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেছেন ফিল্ড আম্পায়ার এবং এরপর থার্ড আম্পয়ার। স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়।
হাফিজ এবং সুব্রায়ান উভয়কেই সতর্কীকরণের তালিকায় রাখা হবে। অবশ্য পুনরায় তাদের বিরুদ্ধে রিপোর্ট না হওয়া পর্যন্ত তারা খেলা চালিয়ে যেতে পারবেন।