ডোবায় পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামে ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম লিজা আক্তার (৬)। লিজা ওই গ্রামের হাদিস মিয়ার মেয়ে। রোববার সন্ধ্যার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

হাদিস মিয়া জানান, লিজা সমবয়সীদের সঙ্গে খেলার সময় অসতর্কতায় বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে লোকজন। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোপাল কৃষ্ণ দাস জানান, লিজার মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।