ট্রাম্প-কিম দ্বিতীয় বৈঠক

ট্রেনে ভিয়েতনামের পথে কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠক করতে ট্রেনে করে ভিয়েতনামের পথে পাড়ি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী বুধবার ও বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প-কিম বৈঠকের কথা রয়েছে। খবর বিবিসির। 

এর আগে গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মত ঐতিহাসিক বৈঠকে বসেন এই দুই নেতা।   

উত্তর কোরিয়ার পক্ষ শনিবার রাতে কিমের ভিয়েতনামের উদ্দেশে দেশ ত্যাগের কথা জানানো হয়। শনিবার স্থানীয় সময় রাত ৯ টায় চীনের সীমান্তবর্তী শহর ড্যানডংয়ে পৌঁছেছেন তিনি। বিমান যাত্রায় কিমের অনীহা বলেই ট্রেন পথে পাড়ি দিচ্ছেন কিম।

কিমের এই সফরে সঙ্গে থাকছেন তার বোন কিম ইয়ো জং এবং কিমের অন্যতম প্রধান আলোচক সাবেক জেনারেল কিম ইয়ং চোল।

আরও পড়ুন: কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ভেনিজুয়েলা

যদিও ট্রাম্প-কিমের এ বৈঠক কি সম্পর্কে হতে যাচ্ছে তা জানানো হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি বৈঠকে প্রাধান্য পাবে।  

 ইত্তেফাক/এসআর