গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে হংকংয়ে

পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে শুক্রবার থেকে হংকংয়ে যে বিক্ষোভ চলছে। সোমবার চতুর্থ দিনে গড়ালো এ বিক্ষোভ। রবিবার হংকং-এর সিটি সেন্টারে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কিন্তু এই বিক্ষোভকে অবৈধ ঘোষণা করেছে হংকং-এর চিফ এক্সিকিউটিভ সিওয়াই লিউঙ। খবর বিবিসির। এদিকে, এই বিক্ষোভকে অবৈধ বলে ঘোষণা করেছেন হংকং-এর চিফ এক্সিকিউটিভ চিওয়াই লিউঙ।
রবিবার হংকং-এর সিটি সেন্টারে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার এবং দফায় দফায় টিয়ার শেল ছোড়ার ঘটনা ঘটেছে।

IMG0
তবে, গ্রেফতার ও পুলিশের হামলা উপেক্ষা করেও এই প্রতিবাদ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
হংকং-এর চিফ এক্সিকিউটিভ সিওয়াই লিউঙ বলেছেন, হংকং-এ ২০১৭ সালের নির্বাচন যেভাবে করার পরিকল্পনা করা হয়েছে ঠিক সেভাবেই সেই নির্বাচন হবে।