ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের বট তলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে কোন এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়।
হরিণাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরি জানান, রবিবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে অন্য কোন স্থান থেকে ধরে এনে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। তার পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি আছে। তার বয়স আনুমানিক ৩৮ বছর হবে। নিহতের পরিচয় জানা যায়নি।
আজ সকাল সাড়ে ৬টার দিকে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।