বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল সীমান্তে পাচার রোধে ছয়টি ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করলো ভারত।
আন্তর্জাতিক গেটের সামনে বসানো ক্লোজড সার্কিট ক্যামেরাসহ মোট ছয়টি ক্যামেরা মনিটরিং করছেন ভারত সীমান্তের পেট্রাপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার শুভেন দাসগুপ্ত।
ক্যামেরা বসানোর পর থেকে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পেট্রাপোল শুল্ক দপ্তরের একজন পরিদর্শক বলেন, ‘২৪ ঘন্টা এই ক্যামেরাগুলো সচল থাকবে। সন্ধ্যার পর অফিস বন্ধ হয়ে গেলেও পরদিন সকালে এসে ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। বোঝা যাচ্ছে রাতে বন্দর এলাকায় কোনও অনুপ্রবেশ বা বেআইনি কাজ হয়েছিল কীনা।’
গত জুনে হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে যৌথ এক বৈঠকে সিসি ক্যামেরা স্থাপনের এ সিদ্ধান্ত নেয়া হয়।