তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ও পান্নিরসেলভাম।
শনিবার জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না দ্রাভিডা মুনেত্রা কাজহাগামের (এআইএডিএমকে) সর্বসম্মতিক্রমে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। সোমবার বেলা ১১টায় পান্নিরসেলভাম শপথ গ্রহণ করবেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
দুর্নীতির দায়ে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দেওয়ার পরদিন রবিবার পান্নিরসেলভামকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।
পান্নিরসেলভাম অর্থ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। ২০০১ সালে সুপ্রিম কোর্ট ফৌজদারি মামলায় জয়ললিতাকে দোষী সাব্যস্ত করলে জয়ললিতা পদত্যাগ করেন। তখনো পান্নিরসেলভাম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
জানা গেছে, দলের একজন ঊর্ধ্বতন নেতা বলেছেন, সোমবার তারা কর্ণাটকের উচ্চ আদালতে একটি বেইল পিটিশন দাখিল করবেন। তিনি বলেন, আশা করছি, এটা মঙ্গলবার ভ্যাকেশন বেঞ্চের আদালতে শুনানি হবে।