মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের বিরোধী এক নেতাকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। আকাপোলকোর এক রেস্টুরেন্টে রবিবার এই ঘটনা ঘটে। খবর: এএফপির।
গুয়েরেরো রাজ্যের কৌঁসুলিরা জানান, আল মিরেদর হোটেলে তিনজন দুর্বৃত্ত ন্যাশনাল অ্যাকশান পার্টির গুয়েরেরো রাজ্য প্রধান ব্রাউলিও জারাগোজার পেছন দিক লক্ষ্য করে তিনবার গুলি চালায়।
ন্যাশনাল অ্যাকশান পার্টির জাতীয় নেতা গুসটাভো মাদোরো এ হত্যাকাণ্ডের নিন্দা এবং তদন্তের দাবি জানিয়েছেন।