নেত্রকোনার ট্রাকের চাপায় আশিষ চন্দ্র সাহা (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০টায় চললিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। আশিষ আটপাড়া উপজেলার যুবলীগ নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আটপাড়া উপজেলার তেলিগাতী গ্রামের আশিষ চন্দ্র সাহা মোটর সাইকেলযোগে বাড়ি থেকে ময়মনসিংহ যাচ্ছিল। তিনি শহরতলী চল্লিশা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এবার জেমস বন্ডে রিহান্না!