মা হওয়া যে কোন নারীর জীবনেই পরম কাঙ্খিত। সেই কবেই জেনেছেন মা হতে তিনি। কিন্তু সন্তানকে দেখার অপেক্ষার পালা যেন ফুরতেই চাচ্ছে না হলিউড অভিনেত্রী মিলা কুনিসের।
সমপ্রতি এক সাক্ষাত্কারে মিলা বলেন, ‘আমরা দুজনেই দারুণ উত্তেজিত। আমাদের প্রথম সন্তান আসছে। ওকে দেখার তর আর সইছেনা। প্রতিদিনই ওকে ঘিরে নিত্য নতুন পরিকল্পনা সাজাচ্ছি আমরা।’
প্রথম মা হওয়ার অনুভূতিও ব্যক্ত করেন ৩১ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, ‘এটা আসলে বুঝাতে পারব না। স্বর্গীয় এক অনুভূতি। মা হওয়া প্রত্যেক নারীর জীবনেই এক স্বপ্ন। প্রতেক দিনই সেই স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। কিন্তু পথ যেন ফুরুতেই চাইছে না!’