ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে আট বছর নিষিদ্ধ হওয়া বাংলাদেশের তারকা খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলের শাস্তি তিন বছর কমানো হয়েছে। ফলে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন আশরাফুল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও চট্টগ্রাম কিংসের ম্যাচে ফিক্সিং-এর সাথে জড়িত থাকার কারণে গত বছরের ১৩ মে থেকে নিষিদ্ধ আছেন আশরাফুল। এরপর বিভিন্ন সময় শুনানি ও রায় ঘোষণা করে বিসিবির নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনাল। আর গত ৮ জুন জানানো হয় বিস্তারিত রায়।
সেই রায়ের পর শাস্তি কমানোর জন্য গত জুলাইয়ে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে আপিল করেন আশরাফুল। তাই অ্যাশের আপিলের আবেদন বিবেচনা করে শাস্তি পাঁচ বছর করলো ট্রাইব্যুনাল।
খবর বাসস