চট্টগ্রাম নগরের বাকলিয়ার মিয়াখান এলাকা থেকে হেরোইন বহনের দায়ে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. আলম (৩৫)। আলমের কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমকে আটক করে। আলমের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন জানান, আলমের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।