অস্ত্রসহ সর্বহারা দলের নেতা গ্রেপ্তার

গতকাল সোমবার নওগাঁয় সর্বহারা দলের অন্যতম নেতা রায়হানুল ইসলাম ওরফে পিচ্চি মিলনকে আটক করেছে নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। রায়হান জেলার আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামের বাসিন্দা এবং আত্রাই-রানীনগর উপজেলার সর্বহারা দলের অন্যতম নেতা। নওগাঁ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুজিবুল হক জানান, এ সময় তাঁর কাছ থেকে একটি ভারতীয় এলজি, একটি তাজা গুলি ও শটগানের একটি কার্তুজ উদ্ধার করা হয়।