‘গোয়েন্দাদের অবহেলায় সিরিয়ায় জঙ্গিদের উত্থান’

 
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সিরিয়ায় জঙ্গিদের তৎপরতা অবহেলা করেছেন, এর ফলে দেশটি বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতার কেন্দ্রস্থলে পরিণত করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিবিএস টেলিভিশনকে দেয়া এক দেয়া সাাৎকারে তিনি এসব কথা বলেন। রবিবার ৬০ মিনিটের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। খবর: রয়টার্সের।
সাাৎকারে বারাক ওবামা বলেছেন, জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকি বাহিনীর লড়াই করার সামর্থ্যকে বাড়িয়ে দেখেছিল যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ইরাকি নৃগোষ্ঠীগুলোর সহায়তায় যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা দেশটির আল কায়েদা জঙ্গিদের নির্মূল করার সময় ইসলামি জঙ্গিরা আত্মগোপন করেছিল। কিন্তু কয়েক বছরে, সিরিয়ার গৃহযুদ্ধের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে, দেশটির বিশাল অংশে কার্যকর কোনো সরকারের অনুপস্থিতিতে, তারা নতুনভাবে সংঘবদ্ধ হয়। আর এভাবেই স্থানটি বিশ্বের জিহাদিদের মূলকেন্দ্রে পরিণত হয়।
সাাৎকারে ইসলামিক স্টেট’র (আইএস) বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ল্য তুলে ধরেন ওবামা। তবে ইরাক ও সিরিয়ায় দীর্ঘমেয়াদী শান্তির জন্য রাজনৈতিক সমাধান দরকার বলে উল্লেখ করেছেন তিনি।