রাজধানীতে অজ্ঞান পার্টির ১৩ সদস্য আটক

 
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- আলম (৪৪), আহম্মদ আলী (৪৪), রনি (২৩), জয়নাল মুন্সী (২৩), সবুজ (৩৯), জয়নাল মাতব্বর (২৪), জাকির হোসেন (৬৫), চান মিয়া (৫৪), সুরথান (২৭), হাবিব (৬৯), জহরুল হক (৪৫), মজনু (৩০)  ও মামুন (২৬)।
ঢাকা মেট্রাপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার সহকারী কমশিনার সাত্যাকী জানান, আটককৃতদের কাছ বিভিন্ন ধরণের চেতনানাশক ঔষধ ও মলম উদ্ধার করা হয়েছে। 
তিনি আরো জানান, ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে এসব অজ্ঞান পার্টির সদস্যরা বাস ও ট্রেন যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিচ্ছে। ইতোমধ্যে এসব অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে দুই জন নিহত ও শতাধিক ব্যক্তি অসুস্থ হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।