গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাপায় সৌরভ হোসেন শুভ (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর-মাদ্রাসার বাজার সড়কের পাতিল্যাকুড়া তিন মাথা মোড় এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ হোসেন শুভ পাতিল্যাকুড়া গ্রামের আমিনুর মেকারের ছেলে ও পাতিল্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, উপজেলার মাদ্রাসার বাজার থেকে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি গরু নিয়ে এনায়েতপুর বাজাওে আসছিল। পথে পাতিল্যাকুড়া তিনমাথা মোড় এলাকায় শুভ ও তার সহপাঠীরা ওই ভটভটির পিছনে উঠার চেষ্টা করে। এ সময় শুভ ছিটকে গিয়ে ভটভটির চাকার নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসর পথে সে মারা যায়। তিনি আরো জানান, স্থানীয় লোকজন ভটভটিটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।