ওয়ানডে ম্যাচের জন্য মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর টেস্টের জন্য অধিনায়ক থাকছেন মুশফিকই। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মাশরাফি। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। মঙ্গলবার বোর্ডের সভা শেষে পৃথক অধিনায়ক নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ক্রিকেটে চলতি বছরে মোটেও ভালো কাটছে না বাংলাদেশের। তাই টেস্ট ও ওয়ানডেতে আলাদা নেতৃত্ব বেছে নেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। তার অংশ হিসেবেই আবার নেতৃত্বে ফিরলেন মাশরাফি-সাকিব।