থাইল্যান্ডে আটকে পড়া ২৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। আদম ব্যাপারির খপ্পরে পড়ে এসব বাংলাদেশিরা থাইল্যান্ডে গিয়ে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়।
বুধবার বাংলাদেশ বিমান যোগে তারা দেশে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও থাইল্যান্ড বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তাদের ফেরত আনা হচ্ছে। এর আগে গত কয়েক মাসে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয় ২৩৩ জন বাংলাদেশিকে।